শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ক্লাস শুরুর তারিখে পরিবর্তন এসেছে। আগামী ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর ক্লাস শুরু হবে।
বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গতকাল বুধবার উচ্চ মাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষকদের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানিয়েছে।
চিঠিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ অনুযায়ী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু আগামী ২৩ সেপ্টেম্বর নির্ধারিত থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওইদিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।
এ পরিপ্রেক্ষিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হলো।
আ/আ













