• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

তাহিরপুরে চলন্ত নৌকায় বজ্রাঘাত, প্রাণ গেল শ্রমিকের

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫২
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫২

তাহিরপুরে চলন্ত নৌকায় বজ্রাঘাত, প্রাণ গেল শ্রমিকের

তাহিরপুরে চলন্ত নৌকায় বজ্রাঘাত, প্রাণ গেল শ্রমিকের

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর দিয়ে বালুবাহী একটি খালি নৌযান নিয়ে উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট যাওয়ার পথে বজ্রাঘাতে নৌযানে থাকা মো. শিপু মিয়া (৩৫) নামের এক নৌ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে শিপু মিয়া নিজ বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি প্রতিবেশী এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে বালু পরিবহনের নৌযানটি নিয়ে টেকেরঘাটের উদ্দেশে রওনা হন। নৌযানটি মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছলে হঠাৎ বজ্রাঘাতের ঘটনা ঘটে।

এতে শিপু গুরুতর আহত হয়ে নৌকার ওপর পড়ে যান। পরে সঙ্গে থাকা ব্যক্তি তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত শিপু মিয়ার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com