• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নাসিকের ২টি ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় বিশেষ ক্রাশ অভিযান শুরু : সাখাওয়াত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩১
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩১

নাসিকের ২টি ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় বিশেষ ক্রাশ অভিযান শুরু সাখাওয়াত

নাসিকের ২টি ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় বিশেষ ক্রাশ অভিযান শুরু : সাখাওয়াত

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

‎এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন,
সিদ্ধিরগঞ্জের ৩ নং ও বন্দরের ২২ নং ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ
পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে ওই দুই ওয়ার্ডে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন
অভিযান শুরু করা হয়েছে।
‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পযন্ত সিদ্ধিরগঞ্জের ৩ নং ও বন্দরের ২২ নং
ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত বিশেষ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ
সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ফগার ও স্প্রে মেশিনের
মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানোর কার্যক্রম পরিদর্শন করেন নাসিক প্রশাসক।
‎এড. সাখাওয়াত হোসেন খান বলেন, সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ড এবং বন্দরের ২২ নং ওয়ার্ডে
ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যার কারণে আজ থেকে এই দুই ওয়ার্ডে বিশেষ
ক্রাশ অভিযান শুরু হলো।
‎তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও সচেতন ও
দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার
রাখতে হবে এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
‎মশক নিধন কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়ে নাসিক প্রশাসক বলেন, সংশ্লিষ্ট এলাকার
মশককর্মীদের বিভিন্ন গলি ও এলাকায় ভাগ করে দায়িত্ব দিতে হবে। ওয়ার্ডের সুপারভাইজার ও
সচিবদের সমন্বয়ে প্রতিটি এলাকায় নিয়মিত মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা করতে হবে।
‎তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে এ কর্মসূচি অব্যাহত থাকবে। ভবিষ্যতে ডেঙ্গু রোগীর সংখ্যা
কমিয়ে আনার লক্ষ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
‎অভিযান চলাকালে সংশ্লিষ্ট দুই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল ও সম্ভাব্য
ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়।
পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট
বিতরণ করা হয়।
‎এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা
নূর কুতুব উল আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তাফা, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম
আহ্বায়ক সোহেল খান বাবু, সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব ও সুপারভাইজার এবং সিটি কর্পোরেশনের
মশক নিধন কর্মীরা

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com