• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

মাঝ আকাশে অ্যাজমা অ্যাটাক, যাত্রীর মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২২
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২২

মাঝ আকাশে অ্যাজমা অ্যাটাক, যাত্রীর মৃত্যু

মাঝ আকাশে অ্যাজমা অ্যাটাক, যাত্রীর মৃত্যু

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

কুয়ালালামপুর থেকে সিডনিগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৫৮ বছর বয়সি এক ভারতীয় যাত্রীর মৃত্যু হয়েছে। তবে এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।

পিপল ম্যাগাজিন জানিয়েছে, প্রায় আট ঘণ্টার যাত্রাপথে ওই যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি ফ্লাইটের মধ্যেই একটি ‘মেডিকেল ইমার্জেন্সি’র শিকার হন।

সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ওই যাত্রীর অ্যাজমার সমস্যা দেখা দিয়েছিল। পরে তার মৃত্যু হয়।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৫টা ৫০ মিনিটে সিডনি বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে পুলিশ সদস্যদের পাঠানো হয়। কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইটে এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন—এমন খবর পাওয়ার পর তারা সেখানে যায়।

পুলিশ জানায়, ফ্লাইটের ক্রু সদস্য ও সহযাত্রীরা ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। তবে পরে তার মৃত্যু হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিকে সন্দেহজনক মৃত্যু হিসেবে দেখা হচ্ছে না। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আর কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে বলেও মনে করা হচ্ছে না।

এদিকে, মালয়েশিয়া এয়ারলাইন্স এবং সিডনি বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো ঘটনাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

আ/আ