• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

যুক্তরাজ্যে ‘বিশ্বনাথ ওয়েলফেয়ার সোসাইটি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪১
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪১

যুক্তরাজ্যে ‘বিশ্বনাথ ওয়েলফেয়ার সোসাইটি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
যুক্তরাজ্যে ‘বিশ্বনাথ ওয়েলফেয়ার সোসাইটি’র বার্ষিক সাধারণ সভা সম্প্রতি এমসিএ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের গত এক বছরের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করার পর তা উপস্থিত সদস্যদের মতামতের প্রেক্ষিতে অনুমোদিত হয়।

এছাড়া সভায় সংগঠনের কার্যক্রমকে আরোও গতিশীল করার লক্ষ্যে সদস্যদের ব্যাপক আলোচনা ও পরামর্শের প্রেক্ষিতে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বিশ্বনাথ ওয়েলফেয়ার সোসাইটি’র চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিত্বে ও সেক্রেটারী আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য আব্দুল কাইয়ুম।

সভার প্রথম অধিবেশনে সংগঠনের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং দ্বিতীয় অধিবেশন পরিচালনা করার জন্য সংগঠনের তিন উপদেষ্টা ‘আতিকুর রহমান জিলু, অধ্যাপক আব্দুল মতিন ও নেসার আহমেদ’র কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এরপর দায়িত্বপ্রাপ্ত ওই তিন উপদেষ্টা সভার উপস্থিত সদস্যের সর্বসম্মতিক্রমে সংগঠনের বর্তমান কমিটিকেই আগামী এক বছরের জন্য বহাল রাখার সিদ্ধান্ত গ্রহন করেন।

সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা হলেন- চেয়ারম্যান আব্দুল মালিক, ভাইস চেয়ারম্যান ওহিদুর রহমান সেলিম, সেক্রেটারী আমির উদ্দিন, ট্রেজারার আব্দুল মজিদ জলিল, ফান্ড রাইজিং সেক্রেটারী জুবায়ের আহমেদ জুয়েল, পাবলিসিটি সেক্রেটারী আব্দুল আহাদ, কো-অপটেড ইসি মেম্বার হাবিবুর রহমান, রুহেল ইসলাম, সাব্বির আহমেদ, আনসার হাবিব (ব্রাডফোর্ড), আব্দুল মালিক (বার্মিংহাম), আবুল হোসেন মামুন (ওল্ডহ্যাম)।