শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী শনিরআখড়ায় পারিবারিক কলহে কীটনাশক পানে সালমা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি কীটনাশক পান করেন।
পরে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সালমা বেগম হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের রহমত আলীর মেয়ে। তিনি বর্তমানে শনিরআখড়ায় স্বামী সাধু মিয়ার সঙ্গে বসবাস করতেন। এ ঘটনার পর তার স্বামী পলাতক রয়েছেন।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, সালমা বেগম কীটনাশক পানের পর তার বড় বোন পারভিন বেগমকে মোবাইলে বিষয়টি জানান। পরে তার বোন বাসায় গিয়ে সালমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখানে থেকে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভীন বেগম বলেন, আগের স্বামীর সঙ্গে সালমার ছাড়াছাড়ি হয়ে যায়।
পরে বছরখানেক আগে সাধু মিয়া নামে মাছ ব্যবসায়ীকে বিয়ে করে। বিয়ের পর সাধু মিয়ার পরকীয়া নিয়ে তাদের কলহ হয় শুরু হয়। এ নিয়ে তার স্বামী সাধু প্রায়ই নির্যাতন করত সালমাকে। তারই জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপান করেছে। তার স্বামী বর্তমানে পলাতক রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, সরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আ/আ

