• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪১
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪১

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
জার্মানি যাওয়ার পথে ট্রানজিটে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

জানা গেছে, ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর ট্রানজিট সময় হবে প্রায় পৌনে এক ঘণ্টা। এ সময় বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়বেন শেরিং তোবগে।