আব্দুলআজিজ
ছবি সংগৃহীত
দেলোয়ারহোসেন আহাদকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণসম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, যুক্তরাজ্যের অধীনস্থ পোর্টসমাউথ শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে কমিটি অনুমোদন করে যুক্তরাজ্য বিএনপির দলীয় কার্যালয়ে নবগঠিত জোনাল কমিটির নেতৃবৃন্দর কাছে হস্তন্তর করেন।

কমিটি নিম্ন রূপ :
পোর্টসমাউথ শাখাঃ সভাপতি দেলোয়ার হোসেন আহাদ, সিনিয়র সহ সভাপতি ডাক্তার শানুর আলী মামুন, সহসভাপতি বকসী শামিম আহমেদ, সহসভাপতি সায়ফুল হাসান সেকুল, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম এবং সাংগঠনিক সম্পাদক ফখর উদ্দিন। আজ যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ ( দপ্তরের চলতি দায়িত্বে ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জোনাল কমিটিসমূহ অনুমোদনের তথ্য জানানো হয়।

