• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

যুক্তরাজ্য বিএনপির অধীনস্থ ৪ টি জোনাল কমিটি ঘোষণা

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩২
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩২

যুক্তরাজ্য বিএনপির অধীনস্থ ৪ টি জোনাল কমিটি ঘোষণা

বিশেষ প্রতিনিধি
ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, যুক্তরাজ্যের অধীনস্থ বার্মিংহ্যাম সিটি শাখা, কার্ডিফ শাখা, নর্থাম্পটনশায়ার শাখা এবং পোর্টসমাউথ শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে এ সকল কমিটি অনুমোদন করে যুক্তরাজ্য বিএনপির দলীয় কার্যালয়ে নবগঠিত জোনাল কমিটির নেতৃবৃন্দর কাছে হস্তন্তর করেন। ঘোষিত কমিটিসমূহকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে অনুমোদনের জন্য যুক্তরাজ্য বিএনপির দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে ।

আজ যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ ( দপ্তরের চলতি দায়িত্বে ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জোনাল কমিটিসমূহ অনুমোদনের তথ্য জানানো হয়।

ঘোষিত ৪টি জোনের কার্যনির্বাহী কমিটি ( আংশিক) নিম্নরুপঃ

বার্মিংহ্যাম সিটি শাখাঃ সভাপতি আবজার হোসেন, সিনিয়র সহসভাপতি রফিকুর রহমান রফু সহসভাপতি মুজিবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক গুলজার আহমেদ ফয়সল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিজান উদ্দিন লিটন এবং সহ সাংগঠনিক সম্পাদক বাবরুল ইসলাম ।

কার্ডিফ শাখাঃ সভাপতি মোস্তফা সালেহ লিটন, সিনিয়র সহ সভাপতি নুরুল হক আনসারী, সহসভাপতি ইউসুফ খান জিমি, সহসভাপতি আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুল চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশরাফ আলী ।

নর্থাম্পটনশায়ার শাখাঃ সভাপতি আহাদুর রহমান সোহেল, সিনিয়র সহ সভাপতি হেকিম আলী মনসুর,

সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক সফি উদ্দিন ।

পোর্টসমাউথ শাখাঃ সভাপতি দেলোয়ার হোসেন আহাদ, সিনিয়র সহ সভাপতি ডাক্তার শানুর আলী মামুন, সহসভাপতি বকসী শামিম আহমেদ, সহসভাপতি সায়ফুল হাসান সেকুল, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম এবং সাংগঠনিক সম্পাদক ফখর উদ্দিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com