• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাশেদ খান জামায়াতের লং মার্চ আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৮
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৮

রাশেদ খান জামায়াতের লং মার্চ আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে

রাশেদ খান জামায়াতের লং মার্চ আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর ঘোষিত লং মার্চ আওয়ামী লীগকে আবার রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ‘লং মার্চের নামে সড়ক বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে।

একই সঙ্গে জ্বালানি অপচয় হচ্ছে।’
তবে ভিন্নমতের প্রতি সম্মান দেখিয়েই জামায়াতের কর্মসূচিতে সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি।

আজ শুক্রবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভ ও তিনি গুলিবিদ্ধ হওয়ার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খান।

জামায়াতের লং মার্চ প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘জামায়াতের লং মার্চের সব দাবি সরকার বাস্তবায়ন করেছে।

এরপরও এ ধরনের কর্মসূচি নেওয়া অযৌক্তিক। লং মার্চের কারণে বিভিন্ন সড়ক বন্ধ থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে জানিয়েছে তিনি বলেন, ‘সরকার ভিন্নমতের প্রতি সম্মান দেখায়। তাই জামায়াতের কর্মসূচিতেও সরকার সহযোগিতা করবে।

তবে কর্মসূচির কারণে যাতে সাধারণ মানুষের দুর্ভোগ না হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন বলে মনে করেন তিনি।

এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘দুর্নীতি দমন কমিশন বিষয়টি দেখছে। তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী বিচার হবে।’

এর আগে সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন রাশেদ খান। সেখানে চিকিৎসাসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

আ/আ