• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৫
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী।

সাবেক এই সংসদ সদস্য বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানিয়েছে বঙ্গভবনের প্রেস অফিস।

কাদের সিদ্দিকী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। জবাবে রাষ্ট্রপতি তাকে ধন্যবাদ দেন।

এ সময় রাষ্ট্রপতি কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে আলাপ করেন।