• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সিলেটে বিএনপির তিন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৪
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৪

সিলেটে বিএনপির তিন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত

সিলেট মহানগর বিএনপির নতুন কমিটিতে মনোনীত তিন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পদ স্থগিত হওয়া উপদেষ্টারা হলেন- ফয়ছল আহমদ (যুক্তরাজ্য), সাইফুর হারুন (যুক্তরাষ্ট্র) ও মোহাম্মদ হুমায়ূন মিলাদ (যুক্তরাজ্য)।

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, স্থানীয়ভাবে দলীয় আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করা এবং দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকা বঞ্চিত স্থানীয় ত্যাগী নেতাদের যথাযথ সুযোগ, মূল্যায়ন ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সংগঠনের অপর নির্ভরযোগ্য সূত্র জানায়, গঠনতান্ত্রিক ও সাংগঠনিক প্রক্রিয়া যথাযথ ও বিধিসম্মত না হওয়ায় এই তিন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত করা হয়েছে।