• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিল্প ও সাহিত্য

এক সপ্তাহ পর বেড়েছে সোনার দাম, ভরিতে ১,৬৯১ টাকা

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৮
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৮

এক সপ্তাহ পর বেড়েছে সোনার দাম, ভরিতে ১,৬৯১ টাকা

এক সপ্তাহ পর বেড়েছে সোনার দাম, ভরিতে ১,৬৯১ টাকা

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। আজ শনিবার সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা। নতুন দর সকাল ১০টায় কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। যদিও মূল বিষয় হলো, বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া।

দাম সমন্বয়ের কারণে ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

গতকাল শুক্রবার মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ২২ হাজার ৪৯১; ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৫৬; সনাতন পদ্ধতির ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। প্রতি ভরিতে দাম বেড়েছে ১১৬ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২ টাকায়।

দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এরপর সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে এসেছিল। তারপর আবার বৃদ্ধি পায়। সব মিলিয়ে উত্থান-পতনের মধ্য রয়েছে সোনার দাম।

বিশ্ববাজারে কী পরিস্থিতি
গতকাল বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, শুক্রবার সোনার দাম আউন্সপ্রতি ১৭ ডলার কমেছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বেশ ওঠানামা লক্ষ করা গেছে। সামগ্রিকভাবে গত ৩০ দিনে সোনার দাম ১৫৩ ডলার কমেছে।

সাধারণত অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বেড়ে যায়। কিন্তু এবার ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর সোনার দাম উল্টো কমেছে। গত ছয় মাসে বিশ্ববাজারে সোনার দাম কমেছে ২৪২ ডলার। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি স্পটমার্কেটে সোনার দাম প্রতি আউন্স সর্বোচ্চ ৫ হাজার ৫৮৯ ডলারে উঠেছিল।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com