• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দাবি না মানলে ৮ দফা ১ দফায় পরিণত হবে: জামায়াত আমির

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১১
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১১

দাবি না মানলে ৮ দফা ১ দফায় পরিণত হবে: জামায়াত আমির

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
গ্যাস-বিদ্যুৎ ও চাঁদাবাজি বন্ধসহ ১৮ কোটি মানুষের ৮ দফা দাবি না মানলে তা বিএনপি সরকারের বিরুদ্ধে এক দফায় পরিণত হবে বলে হুশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভোগড়া বাইপাস এলাকায় ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-রংপুর অভিমুখে লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, এলডিপির সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ, ইসলামী আন্দোলনের নায়েবে আমির মাওলানা মামুনুল হক সহ কেন্দ্রীয় নেতারা।

কর্ণেল অলি আহমদ বলেন, ‘খালেদা জিয়ার সময় খালেদা জিয়া সরকার, জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমান সরকার গঠন হলেও তারেক রহমানের সময় আওয়ামী লীগের সরকার কায়েম হয়েছে।’

মাওলানা মামুনুল হক বলেন, ‘গণভোটের গণ রায় বাস্তবায়ন করা ছাড়া সরকারের ভিন্ন কোন পথ নেই। বিগত ফ্যাসিবাদী সরকার হেলিকপ্টারে পালিয়ে ছিল, তারেক রহমানের সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করেই ক্ষমতা ছাড়তে হবে।’

অনুষ্ঠানে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা ছাড়াও দলীয় বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।