শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নতুন করে আলোচনায় আসে বিষয়টি।
এর আগে পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা হয়। এর পরপরই নতুন অভিনয়শিল্পীদের তালিকায় পাভেলের নাম না থাকায় বিষয়টি নিয়ে জোরালো হয় নানা গুঞ্জন।
আ/আ

