• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫০
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫০

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর মিরপুরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ খবরের কাগজকে নিশ্চিত করে বলেন, ‘মিরপুর-১১ নম্বরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লেগেছে । প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ওই বাসে এই আগুনের ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং এতে কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।’