• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা

রাজধানীতে ৩ বাসে আগুন

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৪
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৪

রাজধানীতে ৩ বাসে আগুন

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর মিরপুর-১১ নম্বর, মিরপুর-১ ও বাড্ডায় একই সন্ধ্যায় পৃথক তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় যাত্রীবাহী তিনটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।

অন্যদিকে, প্রায় একই সময়ে (সন্ধ্যা সোয়া ৭টার দিকে) মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে এবং স্থানীয়রা বাইরে থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কে বা কারা বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল তা খতিয়ে দেখতে আমরা কাজ করছি, তবে বাসটি পুরোপুরি পোড়েনি।