• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৬
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৬

সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দায় ঘুমের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আব্দুল্লাহ আল ফয়েজ (২৭) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে জেদ্দা শহরের নিজ কক্ষে তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ ফয়েজ উপজেলার নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবু বক্করের ছেলে। তিনি অপর দুই ভাইসহ সৌদি আরবের জেদ্দা শহরে একটি বোরকার দোকান করতেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন নিহতের মামা মোরশেদুল আলম চৌধুরী বলেন, তারা তিন ভাই মামুনুর রশিদ, ফয়সাল ও ফয়েজ মিলে সৌদি আরবের জেদ্দা শহরে ৩টি বোরকার দোকান পরিচালনা করত।

নিহতের খালাতো ভাই মোহাম্মদ শাহেদ বলেন, ইতোমধ্যে সৌদি আরব থেকে তার মরদেহ দেশ আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দুই দেশের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে তার মরদেহ দেশে আনা হবে।

আ/আ