• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

অপ্রতিম হত্যার ঘটনায় মামলা, শেষবারের মতো বাসায় আনা হয়েছিল তার মরদেহ

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৭
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৭

অপ্রতিম হত্যার ঘটনায় মামলা, শেষবারের মতো বাসায় আনা হয়েছিল তার মরদেহ

অপ্রতিম হত্যার ঘটনায় মামলা, শেষবারের মতো বাসায় আনা হয়েছিল তার মরদেহ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার সকালে মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম। তিনি বলেন, মামলায় আসামিদের নাম অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে।

জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। আজ রোববার সকালে কোটবাড়ির গন্ধমতি এলাকায়
জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। আজ রোববার সকালে কোটবাড়ির গন্ধমতি এলাকায়ছবি: প্রথম আলো
মুঠোফোনে জামায়াত আমিরের শোক প্রকাশ
আজ সকাল সোয়া ৯টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় নেতারা নুরজাহান ভিলায় এসে অপ্রতিমের পরিবারের খোঁজখবর নেন। এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের আমিরের মুঠোফোনে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। এ সময় শফিকুর রহমান শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আ/আ