• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা

এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৫
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৫

এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বলেন, আগুনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে সন্ধ্যায় রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাস এবং মধ্য বাড্ডায় একটি স্টাফ বাসে আগুন লাগার ঘটনা ঘটে।