• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীতে বাসে আগুন

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১:১১
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১:১১

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে পরিস্থান পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, বাসটির পুরো বডিতে আগুন জ্বলছিল। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থান পরিবহণের বাসটি সিরামিক রোডে পার্কিং করা ছিল। সকাল ৭টার দিকে বাসের মধ্যে আগুন জ্বলতে দেখে লোকজন সেখানে জড়ো হয়। পরে লোকজন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বাসটির সিট, বডি ও জানালার গ্লাস পুড়ে যায়। অবশ্য কোনো হতাহত হয়নি।

বাসটির চালক বাবু বলেন, আগুনে বাসটি পুরোপুরি পুড়ে যায়। এতে তাদের ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করা হবে।

আ/আ