• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

একে একে ইমরান খানের তিন বোনই আটক

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৭
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৭

একে একে ইমরান খানের তিন বোনই আটক

একে একে ইমরান খানের তিন বোনই আটক

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের আরও দুই বোন উজমা খান ও নোরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে।আগামী ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী পদযাত্রার কর্মসূচির আগে সোমবার (২১ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়।

এর এক দিন আগে ইমরানের আরেক বোন আলিমা খানকেও ৩০ দিনের জন্য আটক বা গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন লাহোরের ডেপুটি কমিশনার (ডিসি)।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বরের এক আদেশে পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশ-১৯৬০-এর আওতায় উজমা ও নোরিনকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, তারা ‘জননিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর’।

আদেশ অনুযায়ী, তাদের লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের সুপারের অধীনে রাখা হবে।

লাহোরের ডিসি কার্যালয়ের আদেশে অভিযোগ করা হয়েছে, উজমা ও নোরিন ২০২৩ সালের ৯ মে’র বিক্ষোভে জড়িত ছিলেন এবং কর্মীদের সরকারি ও জনসম্পদ ক্ষতিগ্রস্ত করতে উৎসাহিত করেছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভায় আবারও কর্মীদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে রেসকোর্স থানার ৯৬/২৩ নম্বর মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

রোববার লাহোর ডিসি মুহাম্মদ আলী ইজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে উজমা ও নোরিনকে আটক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পুলিশ উপস্থাপিত প্রমাণ সদস্যরা অনুমোদন করেন বলে আদেশে বলা হয়েছে।

এদিকে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আক্রম সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযোগ করেন, ইমরানের দুই বোনকে তাদের সন্তান এবং আলিমা খানের ছেলেদের সঙ্গে আটক করে একটি সাঁজোয়া গাড়িতে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

পিটিআইয়ের আইনজীবী আওয়াইস ইউনুস চৌধুরীও দাবি করেন, ইমরানের তিন বোনকেই আটক করা হয়েছে।

পিটিআই এক্সে দেওয়া এক পোস্টে এ ঘটনাকে ‘ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার, মৌলিক অধিকারের লঙ্ঘন ও রাজনৈতিক নিপীড়ন’ বলে নিন্দা করেছে।

ইমরানের ছেলে কাসিম খানও অভিযোগ করেছেন, উজমা ও নোরিনকে ‘অপহরণ’ করা হয়েছে। তিনি দাবি করেন, কর্তৃপক্ষ তার ফুপু ও ফুপাতো ভাইদের বাড়িতে ঢুকে কোনো ব্যাখ্যা ছাড়াই তাদের গাড়িতে তুলে নিয়ে গেছে।

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খানও আটকের নিন্দা জানিয়ে বলেন, দেশে নতুন করে সংঘাত নয়, বরং রাজনৈতিক উত্তেজনার অবসান প্রয়োজন। দলের সংসদ সদস্য ও পরিবারের সদস্যদের গ্রেফতার পরিস্থিতি আরও উত্তপ্ত করবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে রোববার ইমরানের আরেক বোন আলিমা খানকে একই আইনের আওতায় আটক বা গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। ২০ সেপ্টেম্বরের ওই আদেশে আলিমার পাশাপাশি মুহাম্মদ আমির নামে এক ব্যক্তিকেও আটক রাখার নির্দেশ দেন লাহোরের ডিসি।

আলিমার বোন নোরিন পরে লাহোরে সংবাদ সম্মেলনে দাবি করেন, শনিবার বাসা থেকে বের হওয়ার পর আলিমাকে তার চালকসহ তুলে নেওয়া হয়। পরে তারা জানতে পারেন, আলিমার গাড়ি একটি থানায় রাখা হয়েছে।

পুলিশ সূত্র ডনকে জানায়, আলিমাকে লাহোরের কোট লাখপত কারাগারে নেওয়া হয়েছে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com