• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতেউৎসবমুখর নৌকা বাইচ

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৫
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৫

গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতেউৎসবমুখর নৌকা বাইচ

গোলাপগঞ্জ প্রতিনিধি: অবশেষে নানান জল্পনা কল্পনা শেষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে মীরগঞ্জের কুশিয়ারা নদীতে এ নৌকা বাইচ শুরু হয়। এতে মোট ৬টি নৌকা দল অংশগ্রহণ করে। এই নৌকাবাইচ দেখতে কয়েক হাজার মানুষ নদীর দু পাড়ে দাঁড়িয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রতিযোগিতায় হাকালুকির বাঘ নৌকাকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করে নওয়াই বাংলালিংক নৌকা।

নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো নদীর বুকে পাল্লা দিয়ে ছুটে চললে দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে প্রতিযোগিতায় বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়।

এর আগে দিন শরীফগঞ্জে ও ভাদেশ^র ইউনিয়নের মীরগঞ্জ বাজারে তৌহিদী জনতার ব্যানারে নৌকাবাইচ বন্ধের দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়। শেষে স্থানীয় মুরুব্বীদের হস্থক্ষেপে নৌকাবাইচ কমিটির সদস্যদের সাথে তৌহিদী জনতার প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় মুরুব্বীদের নিয়ে উভয়পক্ষ একমত হন যে, সদাইশাহ (রহ:) মাজার ও মাদ্রসার সামনে যেন কোন গান-বাজনা হবে না।