শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাগেরহাটের রামপালে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আহাদ আহমেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সকালে ওই জমির সীমানা থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করা হলে চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুম তাদের ওপর হামলা চালায়। এ সময় আহাদ আহমেদ (২৪) ও তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। তাদের মধ্যে ছেলে আহাদ আহমেদ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বাবাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন
রায়পুরায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, আত্মগোপনে থাকা বৃদ্ধ আটক
রায়পুরায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, আত্মগোপনে থাকা বৃদ্ধ আটক
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রসিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
আ/আ

