• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ধুনটে আ. লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৬
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৬

ধুনটে আ. লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ধুনটে আ. লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনটে মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে ছাত্রদল নেতার দায়ের করা নাশকতা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের রঞ্জু মণ্ডলের ছেলে ও উপজেলা ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক শিপন (২৬) এবং ইউসুফ হারুন সুলতানের ছেলে ও পৌর আওয়ামী লীগের সক্রিয় সদস্য আব্দুল্লাহ আল হারুন বাবু (৩৬)।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাতে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা রাস্তায় মশাল মিছিল নিয়ে জয় বাংলা স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা করেন।

মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শিপন ও আব্দুল্লাহ আল হারুন বাবুকে পুলিশ গ্রেপ্তার করে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, মামলায় নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় দুজনকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com