• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলকক্ষ ভাড়া, ভোরে মিলল যুবকের মরদেহ

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১২
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১২

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলকক্ষ ভাড়া, ভোরে মিলল যুবকের মরদেহ

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলকক্ষ ভাড়া, ভোরে মিলল যুবকের মরদেহ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

খুলনা মহানগরীর সদর থানাধীন খানজাহান আলী সড়কের কপোতাক্ষ হোটেল থেকে সোহেল রানা বাবু (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে হোটেলটির দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার কথিত স্ত্রী ফাতেমাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত নগরীর লবণচরা থানাধীন হরিণটানা অটোস্ট্যান্ড এলাকার লোকমান ও মৃত ফিরোজা বেগমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফাতেমা ও সোহেল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে কপোতাক্ষ হোটেলে ওঠেন। এরপর সোমবার রাত আড়াইটার দিকে ফাতেমা কক্ষ থেকে বের হয়ে হোটেলেরকর্মীদের হোটেল মালিককে কল দিতে বলেন।

এক পর্যায়ে তিনি তার স্বামীকে হত্যার কথা জানান। পরে কর্মীরা কক্ষে গিয়ে মেঝেতে বাবুর মরদেহ পড়ে থাকতে দেখতে পান।
পরে রাত ৩টা ৯ মিনিটে হোটেল কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ফাতেমাকে হেফাজতে নেয়।

খুলনা থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, ‘কপোতাক্ষ হোটেল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে। নিহতের কথিত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি হত্যার কথা স্বীকার করেছেন।’

আ/আ