• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

গোলশূন্য ড্রয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশ নারী ফুটবল দলের

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৫
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৫

গোলশূন্য ড্রয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশ নারী ফুটবল দলের

ক্রীড়া ডেস্ক

ছবি: সংগৃহীত
গ্রুপপর্বের শেষ ম্যাচে মায়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (২১ সেপ্টেম্ব) এই ফলাফলে এশিয়ান গেমস শেষ লাল-সবুজ মেয়েদের।

শক্তি-সার্মথ্যে মায়ানমারের চেয়ে অনেক পিছিয়ে বাংলার মেয়েরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রতিপক্ষের অবস্থান ৫২-তে, যেখানে বাংলাদেশের ঋতুপর্না-তহুরাদের অবস্থান ১০৭ নাম্বারে। এদিক বিবেচনায় ড্র একেবারে খারাপ না। কিন্তু এশিয়ান গেমসে টিকে থাকা হলো না পিটার বাটলারের শিষ্যদের।

মেয়েরা প্রথম দুই ম্যাচে বাজেভাবে হেরে যায় উত্তর কোরিয়া (১০-০) ও দক্ষিণ কোরিয়ার (৬-০) কাছে। এতে করে মায়ানমান ম্যাচটি হয়ে যায় বাঁচা-মরার লড়াই। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে বড় ব্যবধানে জিততে হত তাদের। কিন্তু বড় ব্যবধান তো পরের কথা, জয়টাই ছিনিয়ে আনতে পারেনি বাংলাদেশ।