• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৩
আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৩

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বসুন্ধরা নিরাপত্তা দল তাদের আটক করে।

পরে তাদের ভাটারা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটকরা হলেন মো. সুজন মিয়া (২৮), মো. আল-আমিন (৩১) ও মো. জাহিদ (৩৬)।

জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে একটি প্রাইভেট কার বসুন্ধরার ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। প্রাইভেট কারটির ছবি আগে থেকেই নিরাপত্তা দলের কাছে ছিল।

পরে কর্তব্যরত নিরাপত্তা গার্ডরা প্রাইভেট কারটি শনাক্ত করেন। পরবর্তীতে নিরাপত্তা দল প্রাইভেট কারটির পেছনে ধাওয়া করে জনকণ্ঠ মোড় এলাকা থেকে চোরচক্রের তিন সদস্যসহ প্রাইভেট কারটি আটক করে। এরপর তাদের ভাটারা থানায় সোপর্দ করা হয়। চক্রটি বসুন্ধরার বিভিন্ন ব্লক (এ, আই, এল, জি-ব্লকসহ অন্যান্য এলাকা) থেকে মোটরসাইকেল চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল।

আ/আ