• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরেআসবে না: নাসিক প্রশাসক সাখাওয়াত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৫

9666320

৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরেআসবে না: নাসিক প্রশাসক সাখাওয়াত

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘৩০ ডিসেম্বরেও বাংলাদেশে কোনো পলাতক ফিরে আসবে না। পলাতক নেত্রীও আসবে না। সুতরাং তাদের কথায় কেউ দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করবেন না।’
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নগরীর ডিআইটি মসজিদ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে দলটি।
বিগত সরকারের শাসনামলের সমালোচনা করে সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আপনারা দেখেছেন, বাংলাদেশে গত ১৭ বছর একটি ফ্যাসিস্ট সরকার রাজত্ব কায়েম করেছিল। তারা এ দেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল। গুম, খুন, হত্যা ও নির্যাতন এই নারায়ণগঞ্জকে গ্রাস করে রেখেছিল।’
তিনি অভিযোগ করেন, ওই সময়ে নারায়ণগঞ্জে সাত খুনসহ বিভিন্ন হত্যাকাণ্ড ঘটেছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘তারা ভেবেছিল চিরকাল ক্ষমতায় থাকবে। কিন্তু তাদের সেই ক্ষমতার স্বাদ এ দেশের মানুষ ও ছাত্রসমাজ চব্বিশের ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে ধূলিসাৎ করে দিয়েছে।’
আওয়ামী লীগের পলাতক নেতাদের প্রসঙ্গে সাখাওয়াত বলেন, ‘যারা পলাতক, তারা কোনোদিন বীরের বেশে কোনো কাজ করতে পারে না। আজকে আওয়ামী লীগ একটি পলাতক দল। তাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বশেষ এমপি পর্যন্ত তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। সেই পলাতকরা আজ বিদেশ থেকে বিভিন্ন ধরনের চোখ-রাঙানি দেয়।’
দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা দেশে আছেন, আওয়ামী লীগের যারা শান্ত প্রকৃতির লোক, তাদের ওই পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা বিভিন্নভাবে অপকর্ম করানোর চেষ্টা করছে। আমি তাদের বলতে চাই, ওই ৩০ ডিসেম্বরে বাংলাদেশে কোনো পলাতক লোক আসবে না, পলাতক ফ্যাসিস্ট নেত্রী আসবে না। সুতরাং আপনারা সাবধান হন। ওই পলাতকদের জন্য আপনারা জেল খাটবেন না। দেশের মানুষের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে যাবেন না।’
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, জাকির হোসেন, আতাউর রহমান মুকুল, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আইনজীবী ফোরাম ও মহিলা দলের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com