• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই তা সমাধান কর‌তে হ‌বে: শামা ওবায়েদ

প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৩
আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৩

বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই তা সমাধান কর‌তে হ‌বে: শামা ওবায়েদ

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত

অভিযোগ বা বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই তা সমাধানে মধ্যস্থতা কার্যক্রমে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব মেডিয়েশন’-এর ১৬তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রতিমন্ত্রী বলেন, অভিযোগগুলো সহিংসতায় পরিণত হওয়ার আগেই আমাদের মধ্যস্থতা করতে হবে, যখন মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে কম থাকে।

নিউইয়র্কে তুর্কি হাউসে অনুষ্ঠিত এ বৈঠকে শামা ওবায়েদ বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অভিজ্ঞতার কথা তুলে ধরে মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠার সক্ষমতা বাড়াতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি)-এর মাধ্যমে পরিচালিত ‘ইন্টিগ্রেটেড পিসবিল্ডিং কম্পিটেন্সি প্রোগ্রাম’ শান্তি প্রতিষ্ঠায় সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

প্রতিমন্ত্রী রাষ্ট্রগুলোর আঞ্চলিক অংশীদার, স্থানীয় মধ্যস্থতাকারী এবং জাতিসংঘের মধ্যে আরও শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে জাতীয় মালিকানার নীতিকে সম্মান করার ওপর গুরুত্ব দেন।

তিনি জাতিসংঘের প্রতিরোধমূলক কার্যক্রমের সক্ষমতা বাড়াতে আরও কার্যকর উদ্যোগের আহ্বান জানান। এর মধ্যে পূর্বাভাসযোগ্য অর্থায়ন, দ্রুত মোতায়েনযোগ্য মধ্যস্থতা সহায়তা এবং আগাম সতর্কতার ভিত্তিতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

শামা ওবায়েদ মধ্যস্থতা কার্যক্রমে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহারের ওপরও গুরুত্ব দেন। এ ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখার আহ্বান জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহের সাইডলাইনে ফিনল্যান্ড ও তুরস্কের যৌথ আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com