• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নৌবাহিনী সদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২২
আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২২

নৌবাহিনী সদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।প্রবাসী নেটওয়ার্কে যোগদিন

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলার নিজ গ্রামে যথাযোগ্য সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার এবং পরে মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই সাহসী নৌসদস্যের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে। প্রয়াত ট্রোম্যান খীসার মৃত্যুতে নৌবাহিনী প্রধান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ট্রোম্যান খীসা ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনকৃত ‘ব্যানএফএমইউ-১১’ কন্টিনজেন্টে কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ভারতীয় ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জাতিসংঘ মিশনে তার অসামান্য অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করতে জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিশেষ প্রতিনিধি এবং দক্ষিণ সুদানে নিয়োজিত শান্তিরক্ষা মিশনের প্রধান এই সাহসী নৌসদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নৌসদস্যের মরদেহ ঢাকা বিমান বন্দরে নিয়ে আসার পর তার পৈতৃক নিবাস রাঙ্গামাটি জেলায় নিয়ে যাওয়া হয়। প্রায়ত ট্রোম্যান খীসা ২০০৬ সালে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে যোগদান করেন।