• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দলীয় দৃষ্টিভঙ্গি নয়, মানুষের কল্যাণে কাজ করুন: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৭
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৭

দলীয় দৃষ্টিভঙ্গি নয়, মানুষের কল্যাণে কাজ করুন: সমাজকল্যাণমন্ত্রী

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমে দলীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তে সর্বজনীন মানুষের কল্যাণের মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

তিনি বলেন, সবাইকে একসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়নে কাজ করতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের কর্মকর্তাদের পরিচিতি পর্ব এবং পরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। কমিটির সভাপতি প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে মন্ত্রণালয় ও স্থায়ী কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জনকল্যাণে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও সমন্বিত ও যুগোপযোগী করার ওপর গুরুত্ব দেন। কমিটির সদস্য মো. মজিবুর রহমান উপজেলা পর্যায়ের কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

বৈঠকে জানানো হয়, ১০ মার্চ পাইলট হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৫২ জেলার ৫৪ উপজেলা ও ৫৬টি ওয়ার্ডে কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বৈঠকে মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com