• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ক্যাফে মালিকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের চাঞ্চল্যকর অভিযোগ

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ২:৪৪
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ২:৪৪

ক্যাফে মালিকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের চাঞ্চল্যকর অভিযোগ

ক্যাফে মালিকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের চাঞ্চল্যকর অভিযোগ

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বহুতল ভবনের বারান্দা থেকে পড়ে শিবা শর্মা (২৮) নামের এক ক্যাফে মালিক নিহত হয়েছেন।গত শুক্রবার রাতে ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে এ ঘটনা ঘটে।

নিহতের মায়ের অভিযোগ, তার ছেলের গার্লফ্রেন্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।দীর্ঘদিন ধরে মেয়েটি শিবকে ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

আসামিরা হলেন- নিহতের প্রেমিকা শ্রদ্ধা দুবে, তার বোন রশ্মি দুবে, গাড়িচালক দানিশ, সহযোগী আদিল ও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন।

মামলার এজাহারে নিহতের মা রঞ্জনা শর্মা জানিয়েছেন, গত শুক্রবার রাতে শ্রদ্ধার টেলিফোন পেয়ে তিনি জানতে পারেন যে শিবা তার বারান্দা থেকে নিচে পড়ে গেছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে শ্রদ্ধার দেওয়া নম্বরে যোগাযোগ করলে জানা যায়, তার চালক দানিশ শিবকে একটি হাসপাতালে নিয়ে গেছেন।

লখনৌয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির (কেজিএমইউ) জরুরি বিভাগে পৌঁছে রঞ্জনা দেখতে পান, সেখানে একটি অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে আছেন চালক দানিশ। কিন্তু শিবার কী হয়েছিল—এ বিষয়ে জানতে চাইলে দানিশ কোনো তথ্য দিতে অস্বীকার করেন এবং শিবার নিথর দেহ সেখানে রেখেই পালিয়ে যান। পরে চিকিৎসকরা শিবাকে মৃত বলে ঘোষণা করেন। বারান্দা থেকে পড়ে যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ।

রঞ্জনা শর্মা আরও অভিযোগ করেন, গত ২০-২৫ দিন আগে হযরতগঞ্জের একটি হনুমান মন্দিরে তাদের একটি বৈঠক হয়। সেখানে শ্রদ্ধার কাছে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন এবং দুই পরিবারের সম্মতিতে ছোট পরিসরে একটি আয়োজনের কথাও ওঠে। কিন্তু এই আলোচনার পর শ্রদ্ধার আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com