• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৪:২৯
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৪:২৯

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাকেশ মজুমদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মুন্নি মন্ডল (২০) আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ডে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনায় স্বামী-স্ত্রী আহত হন।

আহতদের প্রথম ভাঙ্গা পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাকেশের মৃত্যু হয়।

রাকেশ মজুমদার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাতপাড়া গ্রামের প্রণব মজুমদারের ছেলে। আহত মুন্নি মন্ডল ভাঙ্গা উপজেলার চান্দ্রা গ্রামের পরিমল মন্ডলের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাকেশ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি পালসার মোটরসাইকেলে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে আসছিলেন। সন্ধ্যার দিকে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে রাকেশ মজুমদার মারা যান। তার স্ত্রী মুন্নি মন্ডল স্বামীর লাশ নিয়ে হাসপাতাল থেকে বাড়ি চলে আসেন।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান জানান, আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও তেলবাহী ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসি। আহত রাকেশ মজুমদার হাসপাতালে মারা গেছেন।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com