• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ২:২৪
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ২:২৪

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা
 
রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা
রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

রাজবাড়ী শহরে পিয়ারুল সরদার (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন-রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় শহরের স্বজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদ সংলগ্ন রাজনের দোকান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির দুটি ক্ষত ছিল।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. অনিক কুমার মণ্ডল জানান, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে পিয়ারুলকে হাসপাতালে আনা হয়। দ্রুত ইসিজি করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ সময় স্বজনেরা মরদেহ ফরিদপুরে নেওয়ার চেষ্টা করছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত পিয়ারুলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেফতার হয়েছিলেন। সর্বশেষ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। পরে জামিনে মুক্তি পান।

এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম