• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনএম-সাকিব বিতর্ক, মুখ খুললেন মেজর হাফিজ

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ৪:৩৫
আপডেট: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ৪:৩৫

 

জনতার আওয়াজ ডেস্ক
গণমাধ্যমে ক্রিকেটার সাকিব আল হাসান সাথে বিএনএম যোগ দেয়ার নিউজের ছবি প্রসঙ্গ টেনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এটা তো গোপন করার কিছু নয়। আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি। সাকিব আল হাসান দেশের গৌরব, তিনি এখানে কিছু করতে পারেনি। তবে অন্য কোথায় যোগ দিয়েছে।

তিনি বলেন, আমি বিএনপির শীর্ষ নেতাদের নির্বাচনের আগেই বলেছি যারা অফার নিয়ে এসেছিল, তাদেরকে বলেছি, এই বয়সে রাজনৈতিক দল পরিবর্তন করতে পারব না। আমার রাজনৈতিক কোনো বিলাস নেই। আমি নির্বাচন কমিশনে কাউকে পাঠাইনি। বিএনপির অনেক সংসদ সদস্য যোগযোগ করেছিল, আমি তাদেরকে নিরুৎসাহিতকরেছি। বিএনএমের অনেকে অভিযোগ করে বলেছেন, আমি নাকি তালবাহনা করেছি।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে তার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, দেশে নোংরা রাজনীতি বিরাজমান। নির্বাচনী বৈতরণী পার হতে অনেক নোংরা খেলা খেলে থাকে, যে দলই সরকারের থাকে। রাজনীতিতে কোনো শর্টকার্ট বলতে কিছু নেই। সাধারণ মানুষের সঙ্গ ছাড়া রাজনীতিতে টিকে থাকা যায় না।

তিনি বলেন, সরকারের পক্ষে যারা যোগাযোগ করেছে তাদের বলেছি, ৩২ বছরের রাজনীতিক জীবনে দল পরিবর্তন করা সম্ভব নয়। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই। আমার সাথে সামরিক বাহিনীর কয়েকজন বারবার অফার নিয়ে আসেন, সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে। সামরিক বাহিনীর কয়েকজন অবসরপ্রাপ্ত সদস্য সাকিব আল হাসান হাসানকে আমার কাছে নিয়ে আসেন। আমি তখন বলি, তুমি বিশ্বমানের খেলোয়াড়। তুমি রাজনীতি করবে কিনা সেটি তোমার ব্যাপার। সাকিব তার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে আগে সাবেক তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ ঘোষণা দিলেন আমি বিএনএম পার্টিতে যোগ দেবো- ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আমি এখানেই সংবাদ সম্মেলন করেছিলাম।

তিনি অভিযোগ করেন, ‘আমার মনে হয় সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই আমার বিরুদ্ধে এ করেছে। আমি সরকারের শেষ সময়ে বাণিজ্যমন্ত্রী ছিলাম। আমি খেজুরে বদলে বরই খেতে বলিনি। সিন্ডিকেট করতে দেইনি। আমি বাবার দেয়া বাড়িতে থাকি। আমার বিরুদ্ধে দুদকে কোনো অভিযোগও নেই।’

আমি কি বিএনএম-এ যোগ দিয়েছি? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কী দোষ আমার?’ তার বিরুদ্ধে এমন কিছু না করার অনুরোধ জানান তিনি।

দল ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়ে কখনো অসঙ্গতিপূর্ণ কথা বলেননি বলে জানান মেজর অব. হাফিজ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম