• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দেশের পরিণতি আরও ভয়াবহ হবে: মির্জা ফখরুল

প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ১২:০৩
আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ১২:০৩

 

নিউজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার যাদের কোনো মেরুদণ্ড নেই, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা ক্ষমতায় থাকলে দেশের ভয়াবহ পরিণতি হবে।

বৃহস্পতিবার (৪এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার চত্বরে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, দেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়েছে, লুটপাট ও অর্থ পাচার করে তারা ব্যাংকগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করছে।আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অসংখ্য মানুষকে হত্যা করেছে, গুম করেছে। প্রায় ৬০ লাখ নিরপরাধ মানুষের ওপর মিথ্যা মামলা দিয়েছে। কারাগারে পাঠিয়েছে ৩০ হাজার মানুষকে। এভাবে তারা রাষ্ট্রযন্ত্রকে, অসাংবিধানিকভাবে ব্যবহার করে বাংলাদেশের জনগণের যে আকাক্সক্ষা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সেটি ধ্বংস করে দিয়েছে।

কিন্তু আন্দোলন ধমিয়ে রাখতে পারেনি আজকের সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিত সেটি তার প্রমাণ। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও আজ তাদের হাতে গণতন্ত্র ধ্বংস হচ্ছে। তারা ৭৫-এ বাকশাল গঠন করে গণতন্ত্রকে ধূলিস্যাৎ করতে চেয়েছিল। কিন্তু তারা তখন পারেনি। এখন ভিন্ন কৌশলে ছদ্মবেশে আবার সে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে মরিয়া হচ্ছে।
সাবেক পুলিশের আইজি বেনজির সম্পর্কে ফখরুল বলেন, তিনি ১৭শ’ কোটি টাকা সম্পত্তি তৈরি করেছেন। এরপরও নামে বেনামে হাজার-হাজার কোটি টাকার মালিক। আওয়ামী লীগ এভাবে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতিগ্রস্ত করে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করছে। ফখরুল বলেন, এ অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, যাদের কোন ম্যান্ডেট নাই তাদের যদি ক্ষমতায় আরও থাকতে দেয়া হয় তাহলে ভয়াবহ পরিণতি হবে দেশের। বর্তমানে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী সংগঠন গড়ে তুলে সেই সংগ্রামকে আরও বেশি জোরদার করতে হবে।

ঠাকুরগাঁও সদর বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুন-উর-রশিদ প্রমুখ। এর আগে ২৮ অক্টোবরের বিভিন্ন মামলায় কারামুক্ত দলীয় নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম