• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার দেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে: রিজভী

প্রকাশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ৩:১২
আপডেট: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪ ৩:১২

9603

সরকার দেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ডামি নির্বাচনের সরকার বর্তমানে বাংলাদেশকে এমন একটি দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে, এখানে স্বাধীনতা আছে কিনা আমরা বলতে পারি না, সার্বভৌমত্ব রয়েছে কিনা আমরা জানি না। তিনি বলেন, এখানে অন্য দেশের বিভিন্ন অস্ত্রধারী সংগঠন ও সন্ত্রাসীরা আমাদের দেশে ঢুকে ব্যাংক লুট করছে, হামলা করছে। তারা বাংলাদেশের থানা লুট করছে, অস্ত্র লুট করছে। মানুষ হত্যা করছে। একই জেলার বেশ কয়েকটি থানায় আক্রমণ করেছে, ব্যাংক লুট করেছে। এদিকে কুষ্টিয়সহ সারাদেশে মনে হচ্ছে ডকাতদের রাজত্ব চলছে। মনে হচেছ এখানে কোন ভদ্র লোক বাস করছে না। মনে হচ্ছে অর্থসহ সবকিছুর মালিক এ ডাকাতরা। সরকার কোন নিরাপত্তা দিতে পারছে না। সরকার নিজেই দস্যুদের মতো আচরণ করছে। তারা নিজেরাই যেখানে ডাকাতদের ভুমিকায় রয়েছে, সেখানেতো জনগণের নিরাপত্তা থাকতে পারে না। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। লুটপাট করে দেশকে ফোকলা করে দিয়েছে। ঈদের প্রাক্কালে একের পর এক ব্যাংক ডাকাতি হচ্ছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতি হচ্ছে।

রবিবার (৭ এপ্রিল) উত্তরায় দুঃস্থ ও দরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে গণতন্ত্র তো নেই, একটি দেশ বার বার আমাদের সীমান্তে আক্রমণ করছে, প্রায় প্রতিদিন গুলি করে মানুষ হত্যা করছে কিন্তু শেখ হাসিনা সরকার এর প্রতিবাদ পর্যন্ত করতে পারছে না। আমাদের ন্যায্য পানির অধিকার শেখ হাসিনা সরকার আদায় করতে পারেনি। এভাবেতো দেশ চলতে পারে না। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বতো আমরা বিকিয়ে দিতে পারি না। আমরা যদি পিন্ডির কাছে থেকে দেশ স্বাধীন করতে পারি তাহলে অন্য কোন দেশ আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। সুতরাং মানুষের অধিকার রক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমনিুল হক, সাবেক যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন আহেমদ, আব্দুর রাজ্জাক, আতাউর রহমান প্রমুখ। পরে গরীব দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com