• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার কালো আইন তৈরী করে বিরোধী দলের উপর নিপীড়ন চালাচ্ছে : ইশরাক

প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪ ১:৫১
আপডেট: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪ ১:৫১

5C213CD0 9BD9 4848 9119 083867F6C0B7

সরকার কালো আইন তৈরী করে বিরোধী দলের উপর নিপীড়ন চালাচ্ছে : ইশরাক

নিউজ ডেস্ক
সরকার কালো আইন তৈরী করে বিরোধী দলের উপর নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার রাজধানীর গোপিবাগে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে গুম হওয়া বিএনপি নেতাদের পরিবারকে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি বলেন, গুম হওয়া পরিবারগুলোর শোক বিএনপির মূল শক্তি। শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপির এই নেতা।

অনুষ্ঠানে রাজধানীতে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পরিবারগুলোর মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় গুম হওয়া স্বজনদের ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করা সংগঠন মায়ের ডাক’র সভাপতি সানজিদা ইসলাম তুলি, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব সরকার, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু সাঈদ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি এস কে হাসান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের অন্যতম যুগ্ম আহবায়ক আব্দুর রহিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com