• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি খুব শিগগিরই ক্ষমতায় আসবে: সেলিম ভূঁইয়া

প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪ ১:৫৮
আপডেট: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪ ১:৫৮

891C104A A2B0 4A1D A398 C133CBDF1356

বিএনপি খুব শিগগিরই ক্ষমতায় আসবে: সেলিম ভূঁইয়া

নিউজ ডেস্ক

বিএনপির কুমিল্লা বিভাগের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, আধিপত্যবাদের করাল গ্রাস দেশকে রক্ষা করতে হবে। তাবেদার সরকার দেশটাকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। জাতি তাকিয়ে আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা রক্ষার জন্য তারেক রহমানের বিকল্প নাই।

মঙ্গলবার (৯ এপ্রিল) কুমিল্লার মুরাদনগর বাবুটিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগে কারাবন্দী নেতাকর্মীদের সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি খুব শীঘ্রই ক্ষমতায় আসবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল হক সাঈদ, জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফ এম তারেক মুন্সি, সৈয়দ রফিক মীর, জেলা যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন আহমদ, সৈয়দ মোস্তাক মীর প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com