• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অচিরেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে : সালাম

প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ১২:৪৭
আপডেট: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ১২:৪৭

966589

অচিরেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে : সালাম

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। সরকারের সময় ফুরিয়ে এসেছে। জনগণ ফুঁসে উঠছে। অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠবে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক যৌথসভায় সভাপতির বক্তব্যে সালাম এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের সাজা ও জেল হাজতে প্রেরণসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে নতুন কর্মসূচি গ্রহণে এই সভা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, সরকারের ভয়াবহ লুটপাট ও দুর্নীতির কারণে দেশের বিদ্যুৎ ব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ছে। এখন সরকারের মন্ত্রীরা দেশের এই টালমাটাল অবস্থা আড়াল করতে বিরোধী দলের সমালোচনাকে গুজব বলে মন্তব্য করছে। মিথ্যা গল্প সাজিয়ে আর প্রকৃত ঘটনা আড়াল করা যাবে না। দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, সরকার ভিত হয়েই চলমান গণতান্ত্রিক আন্দোলনে দক্ষিণ বিএনপির ৬ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার ও শতাধিক নেতাকর্মীকে সাজানো সাজা প্রদান করেছে। হামলা-মামলা, জেল-জুলুম করে বেশি দিন ক্ষমতা আঁকড়ে রাখা যাবে না।

তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল। সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই বর্তমান অবৈধ সরকারের পতন যাত্রা শুরু হবে অচিরেই। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আরো সুসংগঠিত হওয়ারও আহ্বান জানান মজনু।

যৌথসভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য সাইদুর রহমান মিন্টু (দপ্তরের দায়িত্বে), মকবুল ইসলাম টিপু, এম এ হান্নান, শেখ মোহাম্মদ আলী চায়না, আরিফা সুলতানা রুমা, জামসেদুল আলম শ্যামলসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com