• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ সাধারণ মানুষের কাছে না গিয়ে এসি রুমে ঘুমাচ্ছে

প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ১:৫৪
আপডেট: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ১:৫৪

A7F0BABD 24FC 4514 88DD 9B48B2D9E257

আ’লীগ সাধারণ মানুষের কাছে না গিয়ে এসি রুমে ঘুমাচ্ছে


স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, তীব্র তাপদাহে সারাদেশের মানুষ যখন আগুনে পুড়ছে, হিট স্ট্রোক করে মারা যাচ্ছে সেই সময়ে আওয়ামী সরকার সাধারণ মানুষের কাছে না গিয়ে এসি রুমে বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।

শুক্রবার (২৬ এপ্রিল) গুলশান বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, আওয়ামী সরকার লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখনও তাদের লুটপাটের কার্যক্রম থেমে থাকেনি। ক্ষমতাসীনরা ঢাকার চারপাশের বহু নদ নদী দখল করে তা ভরাট করেছে। অবৈধভাবে বৃক্ষ নিধন করেছে, ক্ষমতাসীনদের সৃষ্ট পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য দেশের তাপমাত্রা আজ বৃদ্ধি পাচ্ছে।

আমিনুল হক বলেন, বাংলাদেশের জনগণ এই আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখবে না। জনগণের যখন বিপ্লব ঘটবে তখন এই আওয়ামী জনবিচ্ছিন্ন সরকার বাতাসের সঙ্গে উড়ে যাবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সদস্য তাবিথ আউয়াল, মহানগর যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, চেয়ারম্যান আতাউর রহমান, এজিএম সামসুল হক, হাজী মোস্তফা জামান, আখতার হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com