• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না: কাদের

প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ১১:৩৩
আপডেট: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ১১:৩৩

832EBF3B C0CA 4E2D BA33 AE2DDC2BA3EB

বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না: কাদের

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না।

রবিবার (২৮ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, পাকিস্তান একসময় আমাদের বোঝা ভাবতো, এখন আমাদের উন্নয়নে তারা লজ্জিত। এতে রিজভীদেরই লজ্জা পাওয়া উচিত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে তাদেরই লজ্জা পাওয়া উচিত। তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না। কালো চশমা পরে। শেহবাজ শরীফ যা দেখে সেটাও দেখে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতেই ’৭৫-এর ১৫ আগস্টের হত্যাকাণ্ড। সেসময় খুনিদের মদত দিয়েছে জিয়া-মোশতাক চক্র। এর মধ্য দিয়ে দেশে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু।

কাদের বলেন, দেশে ফিরে এসব হত্যার রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারা সূচিত করেন শেখ হাসিনা। বর্তমানে সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশে উন্নয়নের ধারা অব্যাহত আছে।

দ্বাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা দলটিকে পরিষ্কার করতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com