• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে গিয়ে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে সরকার: আব্দুস সালাম আজাদ

প্রকাশ: বুধবার, ১ মে, ২০২৪ ১১:৫০
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪ ১১:৫০

F5A0D7BC 4FD0 4929 ACC8 FDDF903E4071

রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে গিয়ে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে সরকার: আব্দুস সালাম আজাদ

টাঙ্গাইল প্রতিনিধি
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে গিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলে জেলা বিএনপি আয়োজিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। চলমান উপজেলা নির্বাচন বর্জন এবং ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করার লক্ষ্যে এই যৌথসভা হয়।

তিনি বলেন, আজকে দেশে যেমন গণতন্ত্র নেই, তেমনি মানুষের ভোটাধিকারও নেই। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন-সংগ্রাম করছে। জনসম্পৃক্ত এই আন্দোলনে ক্ষমতাসীনরা শিগগিরই জনগণের দাবি মানতে বাধ্য হবে।

আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপির আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ৭ জানুয়ারির একতরফা প্রহসনের নির্বাচনের ভোট বর্জন করেছে। এবারও আমরা তৃণমূলে ভোট বর্জনের ক্যাম্পেইনে নেমেছি। আমাদের বিশ্বাস, উপজেলা পরিষদের একতরফা ডামি ভোটও জনগণ প্রত্যাখ্যান করবে।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের পরিচালনায় যৌথ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু ও কাজী সাইয়েদুল আলম বাবুল।

এ সময় হাসানুজ্জামান শাহীন বলেন, যেহেতু এই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় না, সেহেতু উপজেলা নির্বাচনে কোনো নেতাকর্মী অংশগ্রহণ করবে না। টাঙ্গাইলে বিএনপির কেউ উপজেলা নির্বাচনে অংশ নিলে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হবে।

যৌথসভা শেষে নেতাকর্মীদের নিয়ে সেখানে জনসাধারণের মাঝে উপজেলা নির্বাচনের ভোট বর্জনের আহ্বানসম্বলিত লিফলেট বিতরণ করেন আব্দুস সালাম আজাদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com