• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সস্ত্রীক ওমরাহ করতে যাচ্ছেন মির্জা ফখরুল

প্রকাশ: বুধবার, ১ মে, ২০২৪ ১১:৫৮
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪ ১১:৫৮

9A305B8E 3521 495C 9C60 D70457476148

সস্ত্রীক ওমরাহ করতে যাচ্ছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

পবিত্র ওমরাহ হজ করতে সৌদি আরব যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। আগামী বৃহস্পতিবার (২ মে) সৌদি আরবের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তারা।

মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। স্ত্রীসহ ওমরাহ হজ পালনের সংকল্প করেছেন। ২ মে তারা ঢাকা ত্যাগ করবেন।

বিএনপির সূত্র জানিয়েছে, পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার আগে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে পহেলা মে ঢাকায় এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন মির্জা ফখরুল। বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ ও শোভাযাত্রা হবে। বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এর আয়োজন করছে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি কারামুক্তির পর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪ মার্চ সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। চিকিৎসা শেষে ২৩ মার্চ দেশে ফিরেন তারা। দেশে ফিরেই ২৫ মার্চ নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় পাঁচ মাস পর মাঠের রাজনীতিতে সক্রিয় হন বিএনপি মহাসচিব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com