• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালোইন বিতরণ করল তার দুই শিশু সন্তান

প্রকাশ: বুধবার, ১ মে, ২০২৪ ৬:৪২
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪ ৬:৪২

শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালোইন বিতরণ করল তার দুই শিশু সন্তান

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম শফিউল বারী বাবুর ৫৪তম জন্মদিনে তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে তার দুই শিশু সন্তান তুবি ও রঈদ।

বুধবার (১ মে) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এগুলো বিতরণ করে তারা।

বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইনের সংগঠন অর্পণ বাংলাদেশের পক্ষ থেকে পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকীব, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, অর্পণ বাংলাদেশের সভাপতি বীথিকা বিনতে হোসাইন।

আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সহ-সভাপতি ইব্রাহিম কার্দি, কবি নজরুলের সিনিয়র সহ-সভাপতি ফাহিম আহমেদ তিতুমীর কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, স্বেচ্ছাসেবক দল বনানী থানার আলাউদ্দিন শাহ অসংখ্য জাতীয়তাবাদী দলের নেতাকর্মী।

শফিউল বারী বাবুর ৫৪তম জন্মদিন ১ মে। বাবার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড মানুষকে স্মরণ করে দিতে মা বিথিকার সাথে প্রচণ্ড গরমের মাঝে রাজপথে নেমেছে বাবুর অবুঝ দুই সন্তান।

বীথিকা বিনতে হোসাইন বলেন, ‘শফিউল বারী বাবুর মতো নেতা আজকে দেশে খুবই বেশি প্রয়োজন। তার মতো সৎ, যোগ্য নেতৃত্বের আজ খুবই অভাব। বর্তমানে দল-মত নির্বিশেষে দেশের মানুষ সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব, শূন্যতা অনুভব করছে। দেশের ও দলের জন্য বাবুর অবদান, সৎ ও আর্দশ নেতৃত্বের কারণে মানুষ আজও তাকে স্মরণ করে। তার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com