• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিগগিরই স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটবে: এবি পার্টি

প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ১১:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ১১:৩৩

98888756

শিগগিরই স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটবে: এবি পার্টি

জনতার আওয়াজ ডেস্ক

আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও দেশবরেণ্য বুদ্ধিজীবীদের শুভেচ্ছা সম্মিলন ও মতবিনিময়ের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, সদস্যসচিব ফারুক হাসান, ১২ দলীয় জোটের সমন্বয়ক ও এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, বাহাদুরপুরের পীর সাহেব হাফেজ হানজালা, জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবীব লিংকন, জাগপার সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভুইয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, গণদলের সভাপতি গোলাম মওলা চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এ ছাড়া সাবেক সেনাকর্মকর্তা কর্নেল (অব.) দিদারুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মাহবুব হোসেন, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিএনপির অন্যতম উপদেষ্টা, সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, এনডিএমের সহসভাপতি ফারুকুজ্জামান চৌধুরী, নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক।

অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।

গরমে চাহিদা বেড়েছে পাথর আলীর চাচার কুলফিগরমে চাহিদা বেড়েছে পাথর আলীর চাচার কুলফি
এবি পার্টিকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, একটি নতুন রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি দেশে আলোচনার জন্ম দিতে পেরেছে। করোনা মহামারির মতো কঠিন সময়ে এই রাজনৈতিক দল গঠন করার পর কাজের মাধ্যমে তারা আজ এই পর্যায়ে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে এবি পার্টি ছিল। আগামীর সকল আন্দোলনে এবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে এবি পার্টির ভূমিকা উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, আন্দোলনের মাঠে থেকে এবি পার্টি প্রমাণ করেছে তারা জনগণের অধিকার আদায়ে সব সময়ই অগ্রণী ভূমিকা রাখবে। তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে বলেন, উনি প্রশ্ন করেন ক্ষমতা কাকে দেব। আমরা বলি আগে একটি নিরপেক্ষ নির্বাচন দিন। জনগণই ঠিক করবে ক্ষমতা কাকে দেবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে কমরেড সাইফুল হক বলেন, এবি পার্টি নিয়ে নানা কথা আমরা শুনেছি। কিন্তু তাদের সাথে কথা বলে, একসাথে মাঠে আন্দোলন করে আমরা নিশ্চিত হয়েছি তারা জনগণের জন্য কাজ করছে। তাদের আমরা সব সময় মাঠে পেয়েছি।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জবর দখল করে ক্ষমতায় বসে আছেন। আমরা একসাথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জবর দখল হঠিয়ে আবার জনগণের অধিকার ফিরিয়ে আনব।

সভাপতির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, আমার বাংলাদেশ পার্টি কোনো ব্যক্তির পার্টি নয়। এটি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা নিজেদের পার্টিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সাথে সাথে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হবে এবং শিগগিরই স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটবে বলেও জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com