• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের নেতারা প্রতিনিয়ত অসত্য ও বিভ্রান্তিকর কথা বলে : প্রিন্স

প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪ ৮:৩৭
আপডেট: শুক্রবার, ৩ মে, ২০২৪ ৮:৩৭

9888569

আ’লীগের নেতারা প্রতিনিয়ত অসত্য ও বিভ্রান্তিকর কথা বলে : প্রিন্স

স্টাফ করেসপন্ডন্ট

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামীলীগের নেতারা প্রতিনিয়ত অসত্য ও বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করতে চাচ্ছে।
আওয়ামী লীগ চাপে আছে বলেই তাদের কথাবার্তায় নার্ভাসনেস প্রকাশ পাচ্ছে। আন্দোলন ও জনমতকে ষড়যন্ত্র আখ্যায়িত করে আওয়ামী লীগ গণতন্ত্র ও ভোট ছাড়াই বিদেশী শক্তির সহায়তায় ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে চায়।
এমরান সালেহ প্রিন্স আজ ৩ এপ্রিল, শুক্রবার সকালে নেত্রকোনা জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিনিধি সভায় তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে সরকার ভয় পায় ,সে কারণে তার সঠিক সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃস্টি করছে ।আইনের ফাঁদে নয় সরকারের ষড়যন্ত্রের ফাঁদে বেগম খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। আইন নিজস্ব গতিতে চললে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দূরের কথা, মামলাই চলতো না।
তিনি বলেন, ৭ জানুয়ারী নির্বাচন জনগণ স্বতঃস্ফুর্ত ভাবে বর্জন ও প্রত্যাখ্যান করার প্রেক্ষাপটে এখন উপজেলা নির্বাচন পরিকল্পিত ভাবে আবার সাজানো পাতানো নির্বাচনী দেখানোর জন্য সরকার ফাঁদ পেতেছে। উপজেলা নির্বাচনের নামে গণতন্ত্র হত্যাকারী, নির্বাচনী ব্যবস্থা ধ্বংসকারী সরকার অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে। একদফা আন্দোলনরত নেতাকর্মীরা সরকারে এজেন্ডা বাস্তবায়নের সহযোগী হতে পারেন না। তার পরও যদি কেউ সরকারের এই ফাঁদে পা দেয়, তবে তাদের বিরুদ্ধে দল কঠিন ব্যবস্থা দ্বিধা করবে না। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি উপজেলা নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করতে গণসংযোগ, কর্মীসভাসহ প্রচার প্রচারনা জোরদার করার আহ্বান জানান।
নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা.আনোয়ারুল হকের সভাপতিত্বে তার বাসভবনে ও যুগ্ম আহ্বায়ক সুজাত উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড.শাহ ওয়ারেস আলী মামুন, বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান,এড.নুরুজ্জামান ,সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু, বিএনপি নেতা শফিকুল কাদের সুজা,কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পাঠান, কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান ভূইয়া, মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কারনায়েন,বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ , বিএনপি নেতা বাবুল আলম তালুকদার ,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল,জেলা শ্রমিক দলের সভাপতি আতিকুর রেজা খোকন,জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন মিল্কি প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com