• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্রদল নেতা তুষারের পরিবারের পাশে হবিগঞ্জ জেলা বিএনপি

প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪ ৯:১৪
আপডেট: শুক্রবার, ৩ মে, ২০২৪ ৯:১৪

95554

ছাত্রদল নেতা তুষারের পরিবারের পাশে হবিগঞ্জ জেলা বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট
হবিগঞ্জ জেলা ছাত্রদল-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষারের পিতার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার।
গতকাল বৃহস্পতিবার (০২ মে, ২০২৪) বিকেলে হবিগঞ্জের রিচি গ্রামে আব্দুল আহাদ তুষারের বাড়িতে যান তিনি।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার জেলা ছাত্রদল নেতা আব্দুল আহাদ তুষারের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন— হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্বাস উদ্দিন, দৈনিক আমার দেশ পত্রিকার চুনারুঘাট উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, চুনারুঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান সুজন ও সদস্য সচিব শাহ্ মোহাম্মদ প্রান্ত প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com