• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাষ্ট্রীয় ক্ষমতায় কে আসবে তা নির্ধারণ করবে জনগণ : রব

প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪ ৯:২৬
আপডেট: শুক্রবার, ৩ মে, ২০২৪ ৯:২৬

9875896

রাষ্ট্রীয় ক্ষমতায় কে আসবে তা নির্ধারণ করবে জনগণ : রব

জনতার আওয়াজ ডেস্ক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বাংলাদেশ রাজতন্ত্র নয়! কার মৃত্যুর পরে কে রাজা হবেন বা কে রাষ্ট্রক্ষমতার উত্তরাধিকারী হবেন তা পূর্ব-নির্ধারণের দরকার নেই। সরকারের আচরণে আর বক্তব্যে মনে হয়- ইহা একটি রাজতন্ত্র। তাই সরকার যেন উত্তরাধিকার নির্ধারণে উদগ্রীব।

তিনি আরও বলেন, ক্ষমতার মোহে অন্ধ সরকার হয়ত ভুলে গেছে, ৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জনগণ বাংলাদেশকে রাজতন্ত্র নয়, একটি ‘প্রজাতন্ত্র’ হিসেবে কায়েম করেছে। তাই রাষ্ট্র ক্ষমতায় কে আসবে তা কোনো বাম বা ডানের বিষয় নয়- তা নির্ধারণ করবে এ দেশের জনগণ।

শুক্রবার (০৩ মে) রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আ স ম রব এসব কথা বলেন।

জেএসডির সভাপতি বলেন, জনগণের সম্মতি ও সমর্থনবিহীন জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখে সরকার ভয়ের সংস্কৃতিসম্পন্ন এক চরম ফ্যাসিবাদী ব্যবস্থা করেছে। বল প্রয়োগ করে আন্দোলন-সংগ্রাম দমন করার মাধ্যমে শাসনতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে সরকার অঘোষিত রাজতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে, তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।

তিনি আরও বলেন, সরকারের পতন এবং গণবিরোধী রাষ্ট্রব্যবস্থার সংস্কারে জাতিকে ঐক্যবদ্ধ করে দ্বিতীয় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অধ্যাপক মো. শফিক, অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com